কর্ণেল তাহের সংসদের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
কর্ণেল তাহের সংসদের উদ্যোগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গনে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০০৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার পরপরই বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে বিচারক ছিলেন, অধ্যাপক আবুল হাশেম খান ও অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী।
পুরস্কার প্রাপ্তরা হলো: ক গ্র“প থেকে (০-৬ বছর) মো: সিরাজুল হাইয়ান অর্ক, নাফিয়া আনজুম হেলালী, জেরীন সাবাহ ও মুনাওয়ার আনজুম হেলালী, খ গ্র“প থেকে (৭-১০ বছর) আরশেদ আলী, মাইশা মালিহা সিদ্দিকী, ফাবিহা ফারজানা, সিরাজুল রইয়ান অংক, গ গ্র“প থেকে (১১-১৫ বছর) মো: রোকন, মাহাবুব শওকত বিবি, খান আব্দুল্লাহ তাইয়ূম, সালমীম খান কলি। বিজয়ী হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তি।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন, কর্ণেল তাহের সংসদের সভাপতি কামাল লোহানী, অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, অধ্যাপক আনোয়ার হোসেন, ড. মুশতাক হোসেন, কর্ণেল তাহের সংসদের সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল কুদ্দুস বাবু এবং কর্ণেল তাহেরের ছেলে আবু কায়সার যীশু।
আগামী ২১ জুলাই শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হবে।
