চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের আষাঢ়ী পূর্ণিমা পালিত
চট্টগ্রাম শহর ও জেলার বিভিন্ন স্থানে সোমবার বৌদ্ধ সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করেছে।
বৌদ্ধ সম্প্রদায় ভগবান গৌতম বুদ্ধের রাজকুমার জীবন পরিহার করার সময়টিকে স্মরণ করে প্রধানত দিবসটি উদযাপন করে থাকে। বোধিসত্ত্ব লাভের পর গৌতম বুদ্ধ তার ভক্তদের কাছে ধর্মীয় উপদেশের মাধ্যমে পাঁচটি মূলনীতি মেনে চলার আহ্বান জানান।
দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায় আষাঢ়ী পূর্ণিমা পালন করে। এ উৎসবের অংশ হিসেবে বৌদ্ধ ভিক্ষুরা বৌদ্ধ আশ্রমে তিনমাসব্যাপী অজ্ঞাতবাসের ব্রত পালন করবেন।
আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ আশ্রমে ধর্মীয় পতাকা উত্তোলন করা হয় এবং পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করা হয়।
