চট্রগ্রাম চিড়িয়াখানায় ৩ টি সিংহ সাবকের জন্মদিন পালিত
কেক নয় কলিজা এবং মুরগী কেটে খেতে দিয়ে শুক্রবার তিনটি সিংহ সাবকের জন্মদিন পালন করেছে চট্রগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ ।
চট্রগ্রামের ডেপুটি কমিশনারের স্ত্রী দিলরুবা খোকন আনুষ্ঠানিকভাবে জন্মদিন উৎসবের উদ্বোদন করেন।
তবে সিংহ সাবকদের মুখে খাবার তুলে দিতে গিয়ে মুখে রুমাল চেপে ধরতে দেখা যায় তাকে।
বর্ষা, নোভা ও লাকি নামের তিন সাবকের এটি ছিলো প্রথম জন্মদিন। এসময় তাদের বাবা মা রাজ ও লক্ষী খাঁচার মধ্যেই ছিলো।
আগে থেকে জানা না থাকলেও চিড়িয়াখানায় ঘুরতে আসা অনেক শিশু কিশোর এবং চিড়িয়াখানার কর্মকর্তা কর্মচারীরা এ অনুষ্ঠান উপভোগ করেন।
চট্টগ্রাম চিড়িয়াখানায় ৬৫ প্রজাতির ২৫০০ টি পশু রয়েছে।
