বিশ্বায়ন মোকাবেলায় মাতৃভাষায় জ্ঞান চর্চার উপর বিচারপতি হাবিবুর রহমানের গুরুত্বারোপ
মাতৃভাষায় জ্ঞান চর্চা বৃদ্ধি না করলে বাঙ্গালী জনগণের পক্ষে কখনোই বিশ্বায়নকে ঠেকানো সম্ভব না। রবীন্দ্র গবেষক ও সাাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমান এ কথা বলেছেন।
তিনি বৃহস্পতিবার রাজধানীর গুলশান এভিনিউর এটসেটরা শোরুমে পক্ষকালব্যাপী ‘ঐতিহ্য বই মেলা’র উদ্বোধন করেন।
ঐতিহ্য ও এটসেটরার যৌথ উদ্যোগে আয়োজিত এই বই মেলা ১৫ থেকে ৩০ জুন পর্যন্ত একযোগে এটসেটরার গুলশান এভিনিউ, ধানমণ্ডি ২৭ নং রোডের শোরুম ও বুকস এক্সপ্রেসের বনানী ১১ নং রোডের শোরুমে চলবে।
বিচারপতি হাবিবুর রহমান বলেন, “কম্পিউটার আসার পর মানুষ ভেবেছিল বইয়ের কদর কমে যাবে, কিন্তু তা হয় নি।”
“বইয়ের আবেদন কখোনেই পুরনো হয় না”, বিচারপতি হাবিবুর রহমান মাতৃভাষায় জ্ঞান চর্চা বৃদ্ধির ক্ষেত্রে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো ভূমিকার কথা উল্লেখ করে এ কথা বলেন।
মেলায় ঐতিহ্য প্রকাশিত পাঁচশতাধিক বই ২৫ শতাংশ ছাড়ে পাঠকরা কিনতে পারবেন।
