২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৫ জন

বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় শিশুদের নিয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পাঁচজন মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০০৬ পুরস্কার পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 02:07 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

পুরষ্কারপ্রাপ্ত মিডিয়া ব্যাক্তিত্বরা হলেন : রিপোর্টিং এর জন্য দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মন্টু, চলচ্চিত্রের জন্য  চ্যানেল ‘এস’ এর ভিডিও এডিটর ঝন্টু চাকমা ও ঢাকা ফটোগ্রাফিক ইনষ্টিটিউটের শহিদুজ্জামান বাদল।  পুরস্কার বিজয়ী দুই টিন এজারের মধ্যে রয়েছে ভিকারুন্নেছা নুন স্কুলের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী শুত্রধর ঝুমুর এবং ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা’র ছাত্র সামির মইন। ঝুমুর তার অনবদ্য রচনার জন্য এবং সামির তার একটি ভিডিও.তৈরির জন্য পুরস্কারে ভূষিত হয়।

বৃহস্পতিবার বেঙ্গল আর্ট  গ্যালারীতে  পুরস্কার বিজয়ীদের হাতে নগদ ৫০ হাজার টাকার চেকসহ মীনা ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেন ইউনিসেফ প্রতিনিধি লুইস জর্জ আর্সেনাল্ট।