২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে পালিত হচ্ছে কবি নজরুলের ১০৭ তম জন্মবার্ষিকী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৭ তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 03:29 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে।

জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা পৃথক পৃথক বাণীতে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বিদ্রোহী কবির কবিতা ও গান ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে প্রেরণা জুগিয়েছে।

ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয় কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি পালন করছে।

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির জীবন ও কর্মের ওপর বিশেষ অনুষ্ঠানামালা প্রচার করছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও নজরুল ইনস্টিটিউট যৌথভাবে কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জন্মবার্ষিকীর মূল কর্মসূচি পালন করছে নজরুল বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। কয়েক হাজার লোক ও বিভিন্ন সংগঠন কবির মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া দিনটি উপলক্ষে আলোচনা, র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, তিনদিনের একটি বই মেলা এবং চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

বিদ্রোহী কবির মাজারে শ্রদ্ধা নিবেদনকারী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন: নজরুল একাডেমী, নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, জাতীয় গ্রন্থাগার, জাতীয় জাদুঘর, গ্রন্থাগার ও আর্কাইভস অধিদপ্তর, বিএনপি, আওয়ামী লীগ, জেইএসএএস, শিশু একাডেমী, নজরুল নিকেতন, ছাত্রলীগ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, কবিতা কণ্ঠ পরিষদ, সোডা, কোডা ও ইউডা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ - উপাচার্য এএফএম ইউসুফ হায়দার এবং কবির পরিবারের সদস্যরা।