২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় কবির ১০৭তম জন্মবার্ষিকীতে তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকারের নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে শেখ হাসিনার আহ্বান

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেছেন, আজকের বাংলাদেশ যখন অমানবিকতা, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও পশ্চাৎপদতা আমাদের সমাজ জীবনকে কুলষিত করে তুলেছে, তখন এই দুঃসময়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মত একজন কবির প্রয়োজন ছিলো।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৭ তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে এক বানীতে শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, নজরুল আমাদের জাতীয় কবি। তিনি সবসময়ই অন্যায়-অত্যাচার, নিপীড়ন, কুসংস্কার, কূপমন্ডুকতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিলেন।

তিনি মানবতার কবি, বাঙ্গালির কবি। মহান মুক্তিযুদ্ধে তাঁর গান ও কবিতা আমাদের উজ্জীবনী শক্তি ও বিপুল সাহস জুগিয়েছে বলে শেখ হাসিনা তার বাণীতে উল্লেখ করেন।

তিনি বরেন, সে কারণেই স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে রাষ্ট্রীয় অতিথি করে বাংলাদেশে এনে জাতীয় কবি হিসাবে মর্যাদা প্রদানের সাথে তাকে প্রতিষ্ঠিত করেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি--জামাত জোট সরকারের সীমাহীন নিপীড়ন--নির্যাতনের মুখে দাড়িয়ে তাই কবির ভাষায় বলতে ইচ্ছা করে ‘ আমি সেই দিন হবো শান্ত, যবে উৎপীড়িতদের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না।’

তিনি বলেন, যে দুর্বৃত্ত শক্তি আজ দেশে জেঁকে বসেছে তাকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করে দেশবাসীকে রক্ষা করতে হবে।

তিনি সকল অসাম্য, অন্যায়, নিপীড়ন আর নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্যও সকলের প্রতি আহবান জানান।