২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু-অনাহার প্রতিরোধে চিত্রকর্মের নিলাম

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশ শিশু--অনাহার প্রতিরোধে তহবিল বৃদ্ধির উদ্দেশ্যে চিত্রকর্মের নিলাম অনুষ্ঠান করেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বিশ্বব্যাপী পদযত্রা কর্মসূচির ধারাবাহিকতায় শুক্রবার প্রথমবারের মতো রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ওই কর্মসূচি আয়োজন করা হয়।

বাংলাদেশের খাদ্য সঙ্কটপূর্ণ অঞ্চল থেকে আসা দরিদ্র স্কুল শিক্ষার্থীদের বিভিন্ন চিত্রকর্ম নিলামে স্থান পায় এবং এখান থেকে পাওয়া সমুদয় অর্থ ডব্লিউএফপি’র ‘স্কুল ফিডিং’ কর্মসূচির তহবিলে জমা দেওয়া হবে। নিলামে উপস্থাপন করা চিত্রকর্মের মধ্যে ২০টি বিক্রি হয়েছে।

‘ক্ষুধা প্রতিরোধে তহবিল বৃদ্ধি কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে ডব্লিউএফপি ও জাতিসংঘের কর্মকর্তারা ছাড়াও জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যদানকালে ডব্লিউএফপি’র উপ--নির্বাহী পরিচালক জন এম পাওয়েল বলেন, ক্ষুধার বিরুদ্ধে সকলকে সচেতন করে তোলাই বিশ্বব্যাপী পদযাত্রা কর্মসূচির উদ্দেশ্য।

বাংলাদেশে ডব্লিউএফপি’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ডগলাস ব্রডরিক বলেন, বিশ্বব্যাপী পদযাত্রা কর্মসূচি বর্তমানে ডব্লিএফপি’র একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে পরিণত হয়েছে।

তিনি রোববার আইডিবি ভবনের সামনে থেকে ভবনের সামনে পর্যন্ত অনুষ্ঠেয় পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণের জন্যে সকলের প্রতি আহবান জানান।

একই দিন বিশ্বের বিভিন্ন স্থানে ক্ষুধা প্রতিরোধে পদযাত্রা কর্মসূচি পালিত হবে।