শিলচর ভাষা শহীদদের স্মরণে শুক্রবার শহীদ মিনারে কর্মসূচী
ভারতের আসাম রাজ্যে বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনের ৪৫তম বার্ষিকী উদযাপন করতে ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে কর্মসূচী গ্রহন করা হয়েছে।
আসামের শিলচর এলাকায় ১৯৬১ সালের ১৯ মে আন্দোলনকারীদের উপর পুলিশের গুলিতে ১১ জন শহীদ হয়।
এ উপলক্ষে ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় ’৫২-এর ভাষা সৈনিক ও ভাষা গবেষকগণ উপস্থিত থাকবেন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়।
ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদ, মাদার ল্যাংগুয়েজ অফ দ্যা ওয়ার্ল্ড ও বাংলা সন বাস্তবায়ন পরিষদ বিগত চার বছর ধরে যৌথভাবে এ দিনটি পালন করে আসছে।
