বৃহস্পতিবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা
বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার পালিত হবে। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। দিনটি মহামতি গৌতমবুদ্ধের জন্ম, মহাপ্রয়াণ ও বোধি লাভের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।
মহামতি গৌতম বুদ্ধের আদর্শ ছিলো অহিংসা ও মানবপ্রেম। এ আদর্শ বাস্তবায়নে তিনি সারা জীবন সাধনা করেছেন। নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি প্রমাণ করে গেছেন যে, ভোগ নয় ত্যাগই মানব জীবনকে গরীয়ান ও মহীয়ান করে তোলে।
গৌতম বুদ্ধ মানুষকে সত্য, ন্যায় ও সৎ পথে চলার উপদেশ দিয়ে গেছেন। তার অহিংসা, মৈত্রী, শান্তি ও সাম্যের বাণী মানুষকে আলোর পথ দেখায়।
দিবসটি সরকারি ছুটির দিন। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।
