বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার উদয়াপন হবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। খবর তথ্য বিবরণীর।
রাষ্ট্রপতি তার বাণীতে বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, অহিংসা ও মানব প্রেম ছিল মহামতি গৌতম বুদ্ধের আদর্শ। এ আদর্শ বাস্তবায়নে তিনি সারা জীবন সাধনা করেছেন। নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি প্রমাণ করে গেছেন যে, ভোগ নয় ত্যাগই মানব জীবনকে গরীয়ান ও মহীয়ান করে তোলে। গৌতম বুদ্ধের আদর্শ যথাযথভাবে অনুসরণ করলে মানব জীবন হবে মহানুভবতাপূর্ণ ও শান্তিময়।
বুদ্ধ পূর্ণিমায় তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের সর্বাঙ্গীন শান্তি ও কল্যাণ কামনা করে বলেন, ধর্মীয় এ উৎসব আমাদের সকলকে আরো সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করুক।
প্রধানমন্ত্রী তার বাণীতে বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। মহামতি গৌতমবুদ্ধের জন্ম, মহাপ্রয়াণ ও বোধি লাভের স্মৃতিতে মহিমান্বিত বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ জনগোষ্ঠীর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
গৌতম বুদ্ধ মানুষকে সত্য, ন্যায় ও সৎ পথে চলার উপদেশ দিয়ে গেছেন। তার অহিংসা, মৈত্রী, শান্তি ও সাম্যের বাণী মানুষকে আলোর পথ দেখায়। বাংলাদেশে বৌদ্ধ ধর্মের ঐতিহ্য সুপ্রাচীন। জাতির অগ্রগতি ও সমৃদ্ধিতে অন্যান্যদের সঙ্গে বৌদ্ধ ধর্মের ঐতিহ্য সুপ্রাচীন। জাতির অগ্রগতি ও সমৃদ্ধিতে অন্যান্যদের সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বী নাগরিকরাও অর্থবহ অবদান রেখে চলেছেন।
বাণীতে তিনি বলেন, বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র দিনে আমার প্রত্যাশা সবাই শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধন আরো জোরদার করতে এগিয়ে আসবেন। ন্যায়ভিত্তিক সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে রাখবেন অবদান।
বুদ্ধ পূর্ণিমায় তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।
