চট্রগ্রামে ৭ম জাতীয় আবৃত্তি উৎসব শুরু
‘আঁধি কেটে জেগে উঠুক সূর্য--সকাল’ শ্লোগান নিয়ে চট্রগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৭ম জাতীয় কবিতা উৎসব।
চট্রগ্রাম জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বৃহস্পতিবার বিকেল চারটায় পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে তিন দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়।
আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় অংশ নেন নাসির উদ্দিন ইউসূফ, আবুল মোমেন, নির্মলেন্দু গুন, সৈয়দ শামসুল হক ও মাহবুব-উল-আলম চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদ চট্রগ্রামের সদস্য সচিব রাশেদ আহসান ও আহবায়ক রনজিৎ রক্ষিত।
উৎসর শনিবার পর্যন্ত চলবে।
