ঝালকাঠিতে দুই দিন পহেলা বৈশাখ
ঝালকাঠিতে এবারও ‘পহেলা বৈশাখ’ পালিত হয়েছে দুই দিনে। কেউ শুক্রবার আবার কেউ শনিবার নববর্ষ উদযাপনে মেতে ওঠেন।
গত কয়েক বছর ধরেই দু’ দিন পহেলা বৈশাখ পালিত হচ্ছে। এ বছর সরকারি ঘোষনা অনুযায়ী বর্ষবরণের মূল আয়োজন ছিল শুক্রবার। অধিকাংশ মানুষ দিনটিকে ‘পহেলা বৈশাখ’ হিসাবে পালন করলেও ঝালকাঠিতে শনিবারেও দিনটি পালিত হচ্ছে।
বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ব্যবাসয়ীরা পঞ্জিকা অনুযায়ী শনিবারকে পহেলা বৈশাখ ধরে হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেছেন। হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে নববর্ষ উপলক্ষে পূজা-অর্চনারও আয়োজন করা হয়েছে শনিবারেই।
