২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দেশের বৃহত্তম কালীপূজা উৎসব সম্পন্ন

হিন্দুধর্মাবলম্বীদের বৃহত্তম কালীপূজা উৎসব মুন্সীগঞ্জ--বিক্রমপুরের সিরাজদিখান উপজেলার শেখর নগরে মঙ্গলবার সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

বড় পরিসরে আয়োজিত এ পূজায় পূনণার্থীরা আড়াই হাজারেরও বেশি সংখ্যক পাঠা ও ২০ হাজারেরও বেশি কবুতর বলি দেয়। তিথি অনুযায়ী মঙ্গলবার গভীর রাত থেকে এ বলি শুরু হয়।

ঢোল ও বাদ্য বাজনায় মুখরিত জাঁক জমকপূর্ণ এ পূজোয় দেশি বিদেশি পাঁচ লাখেরও বেশি পূণ্যার্থী উৎসবে অংশ নেয় বলে আয়োজক কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন জানান।

বিশাল প্যাণ্ডেল টানিয়ে গ্রহস্থালীর নানা দ্রব্য সামগ্রীর কয়েকশ’ দোকানসহ পূণ্যার্থীদের সেবায় বিভিন্ন ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। পনের দিন ধরে এই মেলা চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জল বাতাসা ছাড়াও খিচুরীর ব্যবস্থা করেছেন অনেকেই। মেলায় নিয়োজিত রয়েছে কয়েকশ’ নিরাপত্তাকর্মী।

ভারত থেকে আসা শান্তি চন্দ্র জানান, এই কালীপূজা উৎসবটি হিন্দু সম্প্রদায়ের জন্য খুবই তাৎপর্যপূর্ণ আর তাই এত দুর থেকে আসা।

ঢাকা থেকে আসা কলেজ ছাত্রী গৌরি মণ্ডল জানান, এ উৎসবটির গুরুত্ব বেশি তাই এত পূণ্যার্থীর সমাগম।

বিএনপি, আ’লীগ ও বিকল্প ধারার নেতৃবৃন্দ ও উৎসবে এসে পূণ্যার্থীদের খোঁজ খবর নেন।