শুক্রবার ১লা বৈশাখ: বাঙ্গালি প্রস্তুত
বাংলা নব বর্ষ ১লা বৈশাখ ১৪১৩ উদযাপন উপলক্ষে দেশে বিদেশে লক্ষ লক্ষ বাঙ্গালী স্বাগত জানাতে প্রস্তুত। শুক্রবার বাংলা বর্ষের প্রথম দিন। বাঙ্গালীরা দিনটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করার জন্যে প্রস্তুতি গ্রহণ করেছে।
মোঘল সম্রাট আকবর এই বাংলা নব বর্ষের প্রবর্তন করেন। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা এই দিনে হালখাতার মাধ্যমে তাদের নতুন বছরের শুভ সূচনা করেন। তারা ক্রেতাদের জন্যে মিষ্টিমুখের আয়োজন করেন এবং হিসেবের নতুন খাতা খোলেন।
প্রতি বছরের মতো এবারেও আনন্দ, উল্লাসে উদ্দীপ্ত হয়ে রমনা বটমূলকে কেন্দ্র করে রাজধানীর রাস্তায় গণ মানুষের ঢল নামবে।
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালনের প্রস্ততি গ্রহণ করেছে।
প্রতি বছরের ন্যায় এবারও মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রমনার বটমূলে। ছায়ানটের শিল্পীরা এখানে নতুন বছরকে স্বাগত জানাবে।
এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় এক বর্ণাঢ্য মিছিল রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে ধানমন্ডির রবীন্দ্র সরোবর গিয়ে শেষ হবে।
বেঙ্গল ফাউন্ডেশন তিনদিন ব্যাপী এক কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচীর উদ্বোধন করবেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।
আঁিলয়াঁস ফ্রাঁসিসে বিকেল ৫টায় আয়োজন করা হয়েছে এক আলোচনা সভা।
আমাদের সময় পত্রিকা ১৫ এপ্রিল আয়োজন করেছে আবৃতি কর্মসূচি।
আরো যেসব সংগঠন কমৃসূচি গ্রহণ করেছে সেগুলো হলো বাংলাদেশ সমাজ উন্নয়ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ এবং ১লা বৈশাখ উদযাপন পরিষদ।
