মাউজভাণ্ডারি মহাসমাবেশ ১১ এপ্রিল
ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে ‘আশেকান মাউজভাণ্ডারি এসোসিয়েশন’র উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ এপ্রিল সকাল ১০ টায় মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে।
সমাবেশে শাহ্জাদায়ে গাউসুল আজম শাহ্সুফী আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানী ওয়াল হোসাইনী আল মাউজভাণ্ডারি কেবলা প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও মোহাম্মদ নাসিম এমপি এবং দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
