৩১ মার্চ থেকে বাংলা ভিশন সম্প্রচার শুরু
দেশের পঞ্চম প্রাইভেট স্যাটেলাইচ চ্যানেল বাংলা ভিশন ২৮ মার্চ আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করবে।
শ্যামল বাংলা মিডিয়া লিমিটেড’র চেয়ারম্যান এবং বাংলা ভিশনের স্বত্তাধিকারী আবদুল হক মঙ্গলবার ঢাকা শেরাটন হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন।
“দৃষ্টি জুড়ে দেশ” শ্লোগান সামনে নিয়ে চালু হতে যাওয়া এ চ্যানেল সম্পর্কে আবদুল হক বলেন, চ্যানেলটিতে নিরপেক্ষভাবে বিভিন্ন ধরনের মনমুগ্ধকর অনুষ্ঠান, নাটক এবং খবর সম্প্রচার করা হবে।
“আমরা সম্পূর্ণ বস্তুগত এবং নিরপেক্ষ সংবাদ প্রচারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ” তিনি বলেন।
খবরের সময়সূচি সম্পর্কে তিনি জানান, সকাল ৮টায় সংবাদ বুলেটিন পরিবেশিত হবে এরপর দিনের বিভিন্ন সময়ে দর্শকদের সংবাদের ব্যাপারে আপডেটেড রাখার চেষ্টা করা হবে।
“২৪ ঘন্টা খবর প্রচারের পরিবর্তে আমরা গ্রাফিক্স খবর প্রচার করবো এবং স্ক্রল দিয়ে দর্শককে আপডেটেড রাখবো।”
বাংলা ভিশন মানসম্মত ছবি সম্প্রচারে আশাবাদী এবং ইতিমধ্যে অত্যাধুনিক সরঞ্জাম বসানো হয়েছে।
অন্যান্যের মধ্যে বাংলা ভিশনের সিইও মোস্তাফিজুর রহমান, এক্সিকিউটিভ এডিটর আমিনুর রশিদ, ফেরদৌস আহমেদ, আসফার উদ্দিন, জামাল উদ্দিন এবং আহমেদ হাসান সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।
