বিশ্ব নাট্য দিবস উদযাপিত হচ্ছে
বিশ্বের অন্যান্য দেশের মতো সোমবার সারাদেশে বিশ্ব নাট্য দিবস উদযাপিত হচ্ছে।
১৯৬২ সালের ২৭ মার্চ ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনষ্টিটিউটের (আইটিআই) থিয়েটার কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিবছর এই দিনটি উদযাপিত হয়ে আসছে।
বিশ্বব্যাপী নাট্যকর্মী ও নাট্যমোদীরা নাট্য আলোচনা, নাটকের গান, নাটকের নৃত্য এবং কোরিওগ্রাফীসহ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করছেন।
১৯৮২ সাল থেকে আইটিআই বাংলাদেশ কেন্দ্র র্যালী, আলোচনা সভা-সেমিনার, নাটকের গান-নাচের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে আসছে।
