সারা দেশের টপ টেন শিল্পীদের নিয়ে ডিজুস’র স্টেজ শো
দশ সম্ভাবনাময়ী শিল্পীর রঙ্গিন সপ্ন বাস্তবে রূপ দিতে গ্রামীন ফোনের যুবকদের বিশেষ ব্র্যান্ড ডিজুস মঙ্গলবার তাদের সঙ্গে বড় ধরনের একটি চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে।
“চুক্তির মাধ্যমে অল্প বয়সী এ তারকারা সারা দেশে এই স্টেজ শোতে অংশগ্রহণ করতে পারবেন” ডিজুস আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার একথা জানানো হয়।
রক স্টার আইয়ুব বাচ্চু’র সাথে এই ১০ জন উজ্জল তারকা একটি মিশ্র এলবাম বের করবেন, গ্রামীন ফোনের বিপণন পরিচালক রুবাবা দৌলা এ কথা জানান।
অন্যান্যের মধ্যে ডিজুস’র ম্যানেজার দেবাশিষ রায় এবং আইয়ুব বাচ্চু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
২৪ মার্চ থেকে শুরু হওয়া চুড়ান্ত পর্বে ১০ তারকা প্রথম স্থানের জন্য লড়াই করবেন।
কিভাবে সারা দেশের ছয় হাজার তারকার মধ্যে থেকে এই দশ জনকে বেছে নেওয়া হয়েছে তার ব্যখ্যা দিয়ে আইয়ুব বাচ্চু বলেন, যুব বয়সের এ দশ তারকা দেশের জন্য গান গাইবেন।
“যুবকরা হতাশার কারণে বিপদগামী হয়ে পড়ে। আমরা আশা করছি ডিরক তারকারা এই সব হতাশাগ্রস্থ যুবকদের অনুপ্রাণিত করবে”, বাচ্চু বলেন।
ডিজুস নতুন প্রতিভার খোঁজে কয়েক মাস আগে এ কর্মসূচি শুরু করে।
প্রাথমিক পর্যায়ে সারা দেশ থেকে ছয় হাজার প্রার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। পরে এসএমএস ভোটের মাধ্যমে দশ প্রার্থীকে ‘টপ টেন’ হিসেবে বাছাই করা হয়।
