ইটিভি’র টেলিভিশন সংবাদ উপস্থাপনা কৌশল কোর্সের সনদপত্র বিতরণ
একুশে টেলিভিশনের ‘টেলিভিশন সংবাদ উপস্থাপনা কৌশল’ শীর্ষক বিষয়ের ১৩ তম ও ১৪ তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের রোববার সনদপত্র প্রদান করা হয়েছে।
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থীকে একুশে টেলিভিশন কার্যালয়ে এ সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, অনুষ্ঠান বিভাগের পরিচালক আতিকুল হক চৌধুরী, কমিশনিং এডিটর সাগর দীপা গুহ রায়, প্রশিক্ষক একুশের প্রধান বার্তা সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, সামিয়া জামান এবং রুপা চক্রবর্তী।
অনুষ্ঠানে একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম বলেছেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে একুশে টিভির যাত্রা এবং সেই পরিবর্তনের ছোঁয়া এনে দেওয়ার জন্যই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
প্রধান প্রশিক্ষক মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, একুশের সম্প্রচার না থাকলেও তা রয়েছে কোটি মানুষের অন্তরে। তাই একুশের প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে এই কর্মীরা কাজ করবে বাংলাদেশের সকল চ্যানেলে।
