২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এটিএন বাংলার স্টুডিও চালু

চট্টগ্রাম কেন্দ্রে শুক্রবার এটিএন বাংলার নতুন স্টুডিও’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 09:31 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্টুডিওর উদ্বোধন করেন চট্টগ্রামের সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

মেয়র তার বক্তব্যে বলেন, এটিএন কর্তৃপক্ষের বন্দর নগরীর উন্নয়নের ইস্যুতে বিভিন্ন অঞ্চলভিত্তিক কর্মকাণ্ডের খবর তুলে ধরার আহবান জানান।

এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, এটিএন বাংলা পরবর্তী জাতীয় নির্বাচনের বুলেটিন চট্টগ্রাম থেকে সরাসারি সম্প্রচার করবে।

তিনি আরও ঘোষণা দেন,  এটিএন কর্তৃপক্ষ চট্টগ্রামের স্থানীয় খবরও সরাসরি সম্প্রচার করবে।

এটিএন বাংলা নতুন স্টুডিও থেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইস্যু নিয়ে প্যাকেজ প্রোগ্রাম পরিচালনা করবে  এবং এগুলো ঢাকা স্টেশন থেকে টেলিকাস্ট করা হবে।

এটিএন বাংলা চট্টগ্রাম কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত আলহাজ আলী আব্বাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন।