রোববার থেকে ঢাকায় আদিবাসী উৎসব শুরু হচ্ছে
আগামী রোববার থেকে জাতীয় জাদুঘরে তিনদিন ব্যাপী আদিবাসী উৎসব অনুষ্ঠিত হতে হচ্ছে। বেসরকারি সংস্থা সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভোলপমেন্ট (সেড) এই উৎসবের আয়োজন করেছে।
রোববার বিকাল ৪ টায় এই উৎসবের উদ্বোধন করবেন ঐতিহাসিক টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিক প্রতিমন্ত্রী সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাহাড়ি ব্যক্তিত্ব চিং কিউ রোয়াজা, নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির এবং জাতীয় জাদুঘরের মহাপরিচালক অধ্যাপক মাহমুদুল হক।
উৎসব আয়োজনে প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হবে।
এছাড়া উৎসবের অংশ হিসেবে শনিবার থেকে ধানমন্ডির দৃক গ্যালারীতে শুরু হচ্ছে সাতদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ‘অরণ্য ও অরণ্যের সংস্কৃতি’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী প্রতিদিন সাকল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।
