সুভাষ দত্ত ও মমতাজ উদ্দিন আহমদ শেলটেক পদকে ভূষিত
প্রখ্যাত অভিনেতা মমতাজ উদ্দিন আহমদ ও চলচ্চিত্রকার সুভাষ দত্তকে শেলটেক পদক- ২০০৫ এ ভূষিত করা হয়েছে।
প্রতিটি পদকের মূল্যমান ১ লাখ টাকা ও একটি ক্রেষ্ট।
জাতীয় প্রেসক্লাবের ভি.আই,পি লাউঞ্জে শনিবার বিকেল সাড়ে ৪টায় তাদের হাতে পদক তুলে দেওয়া হয়।
পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেলটেকের চেয়ারম্যান ও স্কয়ার গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাব সভাপতি ড. তৌফিক এম. সেরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেলটেকের পরিচালক ও এনভয় গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ এবং স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী।
দেশের গুনীজনদের সম্মান জানাতে শেলটেক ১৯৯৮ সাল থেকে শেলটেক পদক প্রবর্তন করে।
