২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে টেলিভিশনের পুনঃসম্প্রচারের দাবিতে মানববন্ধন

একুশে টেলিভিশন-এর পুনঃসম্প্রচারের ফ্রিকোয়েনসি প্রদানের দাবিতে ইটিভি দর্শক ফোরাম মঙ্গলবার সকাল ১১টায় মুক্তাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 06:25 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

আয়োজকরা জানিয়েছেন, ইটিভি কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারসহ সম্প্রচারে যাওয়ার ক্ষেত্রে সকল প্রসাশনিক বাধা দ্রুত নিরসনের দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপি’র মন্ত্রী ও দলীয় শীর্ষস্থানীয় ব্যক্তিদের ছত্রছায়ায় নিত্য নতুন টেলিভিশন চ্যানেলের হিড়িক পড়েছে অথচ একুশে টেলিভিশনকে নিয়ে জোট সরকার গড়িমসি করছে।

তারা বলেন, ২০০২ সালে একুশে টেলিভিশন সম্পর্কে জোট সরকারের ভাষ্য ছিলো, একুশের লাইসেন্স বৈধ কিন্তু এটি পাওয়ার প্রক্রিয়া স্বচ্ছ ছিল না। অথচ জোট সরকারের প্রভাবশালী একেকজন মন্ত্রীর একেকটি নিত্য নতুন চ্যানেলের লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া কি স্বচ্ছ?

দর্শক ফোরামের প্রধান সমন্বয়কারী অ্যাড. আবু সাঈদ সাত্তার, যুগ্ম সম্পাদক অ্যাড. সারোয়ার কবির, নগর সম্পাদক ফজলুতুন্নেসা বাপ্পী সভায় বক্তব্য রাখেন।

সংক্ষিপ্ত সভা শেষে বিভিন্ন শ্লোগানসম্বলিত প্ল্যাকার্ড নিয়ে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।