গণগ্রন্থাগারে ২ দিনব্যাপী ইউনেস্কো’র বই প্রদর্শনী শুরু
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার জাতীয় গণগ্রন্থাগারে (পাবলিক লাইব্রেরি) পঞ্চম বারের মতো দু’দিনব্যাপী ইউনেস্কো’র বই প্রদর্শনী শুরু হয়েছে।
ইউনেস্কো’র সহযোগিতায় বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করে।
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা সোমবার সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন।
বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইউনেস্কো’র বাংলাদেশ প্রতিনিধি ড. উলফগ্যাং ভলম্যান, শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব আবু নূর মো: বজলুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক আমানুল্লাহ কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদা, এম রশীদ চৌধুরী এবং ইউনেস্কো ক্লাবের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
