শনিবার আর্চবিশপ পৌলিনুস কস্তার নাগরিক সম্বর্ধনা
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু নব অধিষ্ঠিত আর্চবিশ পৌলিনুস কস্তাকে শনিবার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালে সম্বর্ধনা দেওয়া হবে।
সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাহজাহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পোপ ষোড়শ বেনেডিক্ট’র প্রতিনিধি ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চবিশপ পল চ্যাং ইন-নাম।
কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালে বিকেল ৩টায় অনুষ্ঠানটি শুরু হবে। অনুষ্ঠানে সুশীল সমাজের নেতৃবৃন্দ, কূটনীতিবিদ ও দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থাকবেন বলে আর্চবিশপ হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
