২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশের চলচ্চিত্রের ৫০ বছর’-এর ৫ম দিন উদ্যাপিত

‘বাংলাদেশের চলচ্চিত্রের ৫০ বছর’ শীর্ষক চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিন উদযাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত এ উৎসব ১১ ফেব্রুয়ারি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বুধবার সকাল ৮টায় টিএসসি অডিটোরিয়ামে পঞ্চম দিনের কার্যক্রম শুরু হয় বাংলা ছায়াছবি ‘হঠাৎ বৃষ্টি’র বিশেষ প্রদর্শনীর মধ্য দিয়ে। এরপর পর্যায়ক্রমে ধারাপাত, রূপবান, ১৩ নং ফেকু ওস্তাগার লেন এবং শঙ্খনাদ প্রদর্শিত হয়।

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ষষ্ঠ দিন যেসব চলচ্চিত্র প্রদর্শিত হবে, সেগুলো হল: ৭১ এর যিশু, মেঘের অনেক রং, জয়যাত্রা এবং দহন।

উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলালিংক।