বাংলাদেশ চিলড্রেন ফেস্টিভ্যাল ২৬ ফেব্রুয়ারি শুরু
আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী বাংলাদেশ চিলড্রেন ফেস্টিভ্যাল ২০০৬ শুরু হবে।
‘স্বপ্নের বাংলাদেশ আমরা গড়বো’ এই থীমের আলোকে - শিশুদের আনন্দ দিতে, নিজ দেশকে জানতে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ‘অধ্যয়ন শিশু ফাউন্ডেশনের’ উদ্যোগে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগিতায় ফেস্টিভ্যালের আয়োজন করছে।
রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশে অবস্থানরত বিদেশী শিশু ও প্রতিবন্ধী শিশুদের জন্য ফেস্টিভ্যালে বিশেষ কার্যক্রম থাকবে।
এছাড়া বাংলাদেশ চিলড্রেন ফেস্টিভ্যাল ২০০৬ উপলক্ষ্যে অধ্যয়ন শিশু ফাউন্ডেশন ও বাংলাদেশ শিশু একাডেমী যৌথভাবে দেশব্যাপী বিভাগ ও জেলা পর্যায়ে শিশু-কিশোরদের জন্য আয়োজন করেছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা।
