২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দু’দিনব্যাপী জাপানী সংস্কৃতি প্রদর্শনী ‘জাপানকে জানুন’র শুভ উদ্বোধন

‘জাপানকে জানুন’ শীর্ষক দুই দিনব্যাপী জাপানী সংস্কৃতির প্রদর্শনী ঢাকার শাহাবাগস্থ জাতীয় জাদুঘরে সোমবার শুরু হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্বাবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 06:10 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

জাপান-বাংলাদেশ ইউথ ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশন, জাপান ভাষা ইনস্টিটিউট এবং জাপান দূতাবাস যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে।

মমতাজ উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক গাজীউল হাসান খান, বাংলাদেশ-জাপান যুব মৈত্রী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন চৌধুরী এবং জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী ইয়োসুহারু সিনতো।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাবে উল্লেখ করে বলেন, এই ধরণের প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের জনগণ জাপানী সংস্কৃতির সাথে দ্রুত পরিচিত হতে পারবে। দু’দেশের সংস্কৃতি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে বলা হয়, জাপানীদের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার ও জানার আছে।

প্রদর্শনীতে জাপানী খাদ্য, খেলনা, ইকেবানা, বনসাই, আলোকচিত্র, পোস্টার, মৃৎশিল্প, জাপানী বইপত্র, ম্যাগাজিন, সংবাদপত্র, অরিগামী, পুতুল ও জাপান সম্পর্কে বিভিন্ন তথ্যসামগ্রী স্থান পেয়েছে।

প্রদর্শনীর প্রথম দিনে বিপুল দর্শকের সমাগম ঘটে।