উৎসব মুখর পরিবেশে পহেলা ফাল্গুন উৎযাপিত হচ্ছে
রাজধানীসহ সারাদেশে উৎসব মুখর পরিবেশে বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন উৎযাপিত হচ্ছে।
বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করে। কবি শামসুর রহমান এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে গান, নাচ, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, পথনাট্য।
ছায়ানট, বুলবুল ললিতকলা একাডেমি, নজরুল একাডেমি, সুরধারা, সুরতীর্থ, গীতাঞ্জলী, খেলাঘর, জাতীয় কবিতা পরিষদ, সঙ্গীত ভবনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী পহেলা ফাল্গুন উৎসবে অংশগ্রহন করে।
এছাড়া টিএসসি সোমবার থেকে দুইদিন ব্যাপী বসন্ত উৎসবের আয়োজন করেছে।
এই দিনের অন্যতম আকর্ষণ হচ্ছে-তরুণী ও ফ্যাশন সচেতন মহিলাদের হলুদ শাড়ি পরিধান করা।
