১৩ ফেব্রুয়ারি থেকে দু’ দিনব্যাপী জাপানী সংস্কৃতি প্রদর্শনী শুরু হচ্ছে
ঢাকা বিশ্বাবদ্যালয়ের উপাচার্য এসএমএ ফায়েজ ঢাকার জাতীয় জাদুঘরে ১৩ ফেব্রুয়ারি সকাল ১০.৩০টায় দুই দিনব্যাপী জাপানী সংস্কৃতি প্রদর্শনী ‘ডিসকভার জাপান’ এর উদ্বোধন করবেন ।
জাপান-বাংলাদেশ ইউথ ফ্রেন্ডশীপ এ্যাসোসিয়েশন, জাপান ভাষা ইনস্টিটিউট এবং জাপান দূতাবাস যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে।
‘ডিসকভার জাপান’এ জাপানী সংস্কৃতির মধ্যে থাকা নানা ধরণের মুর্তি, জিনিষপত্র ও বই পাওয়া যাবে। একটি জাপানী বাদক দল বাদ্যযন্ত্র বাজিয়ে শোনাবে, জাপানের বিভিন্ন প্রামাণ্য চিত্রও এখানে দেখানো হবে। ইকেবানা, বনসাই, পুতুল, ছবি, পোস্টার এবং কৃত্রিম জাপানী খাবারও এই প্রদর্শনীতে দেখানো হবে।
