ঐতিহ্য- গোল্লাছুট প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত
ঐতিহ্য-গোল্লাছুট প্রথম আলো গল্প লেখা প্রতিযোগীতায় সেরা গল্পকারের পুরস্কার পেয়েছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সারিকা সিরাজ। তার লেখা ‘টুপা নামের মাকড়শাটি’ গল্প বইয়ের জন্য সে এই পুরস্কার পেয়েছে। পুরস্কার হিসেবে ঐতিহ্য তাকে দিয়েছে এক লাখ টাকার বই।
ঐতিহ্য এবার একুশে বইমেলায় ‘টুপা নামের মাকড়শাটি’ এবং পুরস্কার প্রাপ্ত অন্যান্যদের বইয়ের সংকলন প্রকাশ করেছে। বই দুটির সম্পাদনা এবং বিচারকমন্ডলীর সভাপতি ছিলেন কথাশিল্পী মঈনুল আহসান সাবের।
এছাড়া ক বিভাগে(৩য় থেকে ৫ম শ্রেণী) পুরস্কার পেয়েছে তিনজন। ক বিভাগে প্রথম পিয়াল চৌধুরী দীপ, দ্বিতীয় পূর্বা বিশ্বাস, তৃতীয় মৌমিতা প্রাপ্তি মন্ডল। বিজয়ীদের প্রত্যেককে দেওয়া হয়েছে ২০ হাজার টাকার বই এবং সম্মাননা পত্র। তাদের লেখা বইয়ের সংকলন এবং শ্রেষ্ঠ গল্পকারের বইয়ের সংকলন।
খ বিভাগে(৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী) পুরস্কার পেয়েছে তিনজন। প্রথম পুরস্কার পেয়েছে দীপান্বিতা মাহবুব, দ্বিতীয় রিফাত আনজুম পিয়া, তৃতীয় ফারজানা আক্তার সুমা। তাদের প্রত্যেককে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ২০ হাজার টাকার বই।
গ বিভাগে(৯ম থেকে ১০ম শ্রেণী) পুরস্কার পেয়েছে প্রথম তিনজন। প্রথম পুরস্কার পেয়েছে ইলোরা সরকার ইলু, দ্বিতীয় সাইফুল্লাহ আল আজাদ, তৃতীয় ইন্তেখাব আলম চৌধুরী। তারাও ২০ হাজার টাকার বই এবং সম্মাননাপত্র পুরস্কার পেয়েছে।
১৮ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে সেরা ১০ জন গল্পকারকে পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া শীর্ষ তালিকায় আসা ১০৩ জনকে দেওয়া হয়েছে সম্মাননাপত্র এবং প্রকাশিত বই দুটির সংকলন।
অনুষ্ঠনটি পরিচালনা করেছেন প্রথম আলোর সহকারী সম্পাদক সুমনা শারমীন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ বলেন, শিশুদের এই লেখনীই আগামীর লেখক, সাহিত্যিক, শিল্পী বের করে আনবে। তাদের সুপ্ত প্রতিভার বিকাশে আয়োজকদের এ ধরণের প্রতিযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ধ্রুব এষ, মঈনুল আহসান সাবের, আনিসুল হক, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক শাহনাজ মুন্নী প্রমুখ।
প্রতিযোগিতার পরিকল্পনা প্রণয়ন ও ব্যবস্থাপনায় ছিলো বিজ্ঞাপনী সংস্থা কমনরুম।
