২ দিন ব্যাপী জাপানি সাংস্কৃতিক মেলা ১৩ ফেব্রুয়ারি শুরু হবে
দুই দিনব্যাপী জাপানি সাংস্কৃতিক মেলা ১৩ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় জাতীয় জাদুঘরে মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ।
মেলাটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ-জাপান ইয়্যুথ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, ঢাকা জাপানি ভাষা ইনস্টিটিউট অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশস্থ জাপানি দুতাবাস।
‘জাপানকে আবিস্কার করুন’ এ শিরোনামের জাপানি সংস্কৃতিকে তুলে ধরে এমন অনেক বিষয় মেলায় উপাস্থাপন করা হবে। মেলায় একটি জাপানি সঙ্গীতদল সঙ্গীত পরিবেশ করবে। জাপানি সংস্কৃতি নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও মেলায় প্রদর্শিত হবে। জাপানি সংস্কৃতির অংশ ইকেবানা, বনসাই, পুতুল ও খেলনা, ছবি, দেওয়ালিকাসহ বেশ কিছু জাপানি পণ্য এ মেলায় প্রদর্শন করা হবে।
