জাতীয় জাদুঘরে ৭ থেকে ১৮ ফেব্রুয়ারি জাপান উৎসব
জাপান দুতাবাস এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে ৭ থেকে ১৮ ফেব্র“য়ারি পর্যন্ত জাতীয় জাদুঘরে জাপান উৎসবের আয়োজন করা হয়েছে।
৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম এমপি।
জাপান দুতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় জাদুঘরের মহাপরিচালক অধ্যাপক মাহমুদুল হক, জাপানের রাষ্ট্রদুত মাৎসুশিরো হোরিগুচি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
‘জাপান উৎসব’ অনুষ্ঠানে মাটির কাজের প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, জাপান ডিসকভারি, জাপানী ভাষার উপর সেমিনার এবং জাপানী চলচিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে।
এই উৎসবের ফলে দুই দেশের বন্ধুত্বপূর্ণূ ও সমঝোতার সম্পর্ক দৃঢ়তর হবে বলে আশা করা হচ্ছে।
