বইমেলা ছিল নিষ্প্রাণ, বিক্রিও ছিল কম
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট ১৪ দলের রাজধানীমুখী লংমার্চের কারণে রোববার নি®প্রাণ হয়ে পড়ে রোববারের একুশে বইমেলা।
অন্যান্য দিন যেখানে মেলার প্রবেশমুখে দেখা যায় দর্শনার্থীদের দীর্ঘ সারি, সেখানে রোববারের চিত্র ছিল পুরোপুরি ভিন্ন। ছিল না কোনও ভিড়, বইয়ের বিক্রিও ছিল কম। তাই প্রকাশকদের মাঝে দেখা যায় হতাশা।
তারপরও এদিন বিভিন্ন প্রকাশনীর প্রায় ৭০টি মতো নতুন বই মেলায় এসেছে বলে জানায় বাংলা একাডেমীর জনসংযোগ বিভাগ। এর বেশিরভাগই ছিল উপন্যাস ও ইতিহাস ভিত্তিক বই।
অন্য প্রকাশ, সাহিত্য প্রকাশন, জাগৃতি প্রকাশন, বলাকা প্রকাশন, ঐতিহ্য প্রকাশন, পঞ্জেরী পাবলিকেশন, অঙ্কুর প্রকাশনী, জ্ঞানকোষসহ বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠানের হাত ধরে নতুন এ বইগুলো মেলায় আসে।
বাংলা একাডেমী কর্তৃপক্ষ জানায়, এদিন সর্বাধিক বিক্রিত বইয়ের মধ্যে রয়েছে মরহুম লেখক অধ্যাপক হুমায়ন আজাদের আমাদের বইমেলা এবং হুমায়ন আহমেদের লিলুয়া বাতাস।
নিয়মিত আলোচনার অংশ হিসেবে এদিন বিকেলে ‘বিংশ শতাব্দীর ভাবনা: ইসমাইল হোসেন সিরাজী’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আশরাফ সিদ্দিক এবং মূল প্রবদ্ধ পাঠ করেন বদিউজ্জামান।
এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে মেলা প্রাঙ্গণে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করা হয়।
