সারাদেশে স্বরস্বতী পূজা উদযাপিত
সারাদেশে বিদ্যার দেবী স্বরস্বতীকে শুক্রবার সাড়ম্বরে বরণ করে নেওয়া হয়েছে।
এ উপলক্ষ্যে ঢাকেশ্বরী মন্দিরসহ নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে স্বরস্বতী দেবীর আরাধনা করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে উদযাপন করা হয় সরস্বতী পূজা। ঢাবির জগন্নাথ হলে বিভিন্ন বিভাগের প্রায় ৪৫টি অস্থায়ী পূজামণ্ডপে এ পূজা উদযাপন করা হয়।
এছাড়া রোকেয়া হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, বাংলাদেশ - কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হলে পূজা উদযাপন করা হয়।
সকালে বাণী অর্চণা, পুষ্পাঞ্জলি প্রদান করা হয় দেবী সরস্বতীকে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
