৬ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে যুক্তরাষ্ট্রের জ্যাজ সঙ্গীতানুষ্ঠান
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার ৬ ফেব্র“য়ারি সোমবার সন্ধ্যা ৬টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে চারজন জ্যাজ শিল্পীর জ্যাজ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আর্টিস্টিক অ্যামব্যাসেডরস প্রোগ্রামের আওতায় “দি রিদমিক প্রোফেসিস” নামে পরিচিতি জ্যাজ দলটির এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
এই দলের শিল্পীরা হচ্ছেন, পোরকাশনিস্ট ডিহেসুস কোরচাডো, পিয়ানিস্ট জ্যাকাই কার্টিস, ব্যাসিস্ট লুকুইস কার্টিস এবং ড্রামার রিচি বরসেই। শিল্পীরা আমেরিকান জ্যাজ সঙ্গীতে ল্যাটিন সুর ও লয়ের প্রভাব তুলে ধরবেন।
১৯ শতকে জ্যাজ সঙ্গীতের সূচনা হয়। প্রধানত আফ্রিকান সঙ্গীত থেকে উৎসারিত এবং মরমী সুর, ব্লুজ ও কৃষান-মজুরের গানের প্রভাবে পরিপুষ্ট জ্যাজের উৎপত্তি আমেরিকার দক্ষিণাঞ্চলে এবং পরবর্তীতে উত্তর ও পশ্চিম দ্রুত ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানের সৌজন্য টিকিট প্রতিদিন আমেরিকান সেন্টারের গেইট থেকে প্রদান করা হবে।
