২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাশন হাউস পিদিমের যাত্রা শুরু

গত ২৫ ডিসেম্বর ফ্যাশন হাউস পিদিম-এর যাত্রা শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ড. আনিসুজ্জামান এবং তার স্ত্রী সিদ্দিকা জামান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2006, 02:05 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিদিম এর পরিচালক মুনিরা ইউসুফ মেমী, চেয়ারম্যান সাফিনা রহমান, পণ্য উন্নয়ন পরিচালক শৈবাল সাহা, পরিচালক দিলরুবা হায়দার, পরিচালক রুমানা শফি এবং পরিচালক তানজিমা মাহবুব।

পিদিম এর লক্ষ্য সম্পর্কে পরিচালক শৈবাল সাহা বলেন-আমরা কাজ করবো লোকজ উপাদান নিয়ে, যেখানে ফুটে উঠবে আমাদের সংস্কৃতি ও স্বকীয়তা।

পিদিমের শো রুমে পাওয়া যাচ্ছে-সালোয়ার কামিজ (৮০০-১০০০ টাকা), শাড়ি (৭৮০-৪৫০০ টাকা) ফতুয়া (৩৫০-৪৫০ টাকা), শর্ট পাঞ্জাবি (৩৫০-৪৫০ টাকা)। এছাড়া রয়েছে বাঁশের কাজ করা বিভিন্ন সামগ্রী, মাটির জিনিস, শৌখিন মোম, টেবিল ল্যাম্প, কুশন কাভার, কাঁচের পণ্য প্রভৃতি। পিদিম এর ঠিকানা-বাড়ী-৬, রোড-৩২, গুলশান-১, ঢাকা। ফোন-৮৮৫৬৭৭৩।