োবઆজার সুઘেটর িবিਠઙ োবেড়েছ
একে তো শীত, তারপর চলছে বিয়ের মৌসুম। ফলে স্যুট-ব্লেজার বানানোর ধুম লেগেছে। শীত ঠেকাতে যারা স্যুট ব্লেজারের দারস্থ হন না তেমন লোকও যদি বিয়ের পাগড়ি মাথায় তোলেন, জীবনে একবারের জন্য হলেও তাকে স্যুট পড়তেই হয়। তাছাড়া এমনিতেও সব জায়গায় তো আর জ্যাকেট বা সোয়েটার চাপিয়ে যাওয়া যায়না। কোন অনুষ্ঠান বা পার্টিতে আনুষ্ঠানিক পোশাক পরেই যাওয়া উচিত। আর তার জন্য যুৎসই পোশাক হতে পারে স্যুট বা ব্লেজার। সুতরাং...
এগুলো বানানোর জন্য পাড়ার দোকান থেকে শুরু করে কিছু প্রতিষ্ঠান, স্যুট বা ব্লেজার বানানোর ক্ষেত্রে যারা সুনাম অর্জন করেছে, তাদেরও দারস্থ হচ্ছেন অনেকে। এসব দোকনে সিঙ্গেল স্যুট ব্লেজারের পাশাপাশি টু পিস বা থ্রি পিসও বানানো যায়। থ্রি বাটন, সিঙ্গেল ব্রেস্ট, ফোর বাটনধর্মী কাটগুলি এখন বেশী চলছে। ক্যাটালগ দেখেও পছন্দসই জিনিসটা বানাতে পারেন ক্রেতারা। দোকানভেদে এসব তৈরির মজুরি ও দাম ভিন্ন। নিচে কয়েকটি নামী প্রতিষ্ঠানের স্যুট ও ব্লেজার এর মূল্য ও তৈরির খরচ দেওয়া হলো।
এলিগ্যান্ট
এখানে পুরুষ-মহিলা সবার স্যুট, ব্লেজার বানানো হয়। ব্লেজারের মজুরি ২৫০০ টাকা, স্যুটের মজুরি ২৭০০ টাকা। পুরুষদের তৈরি ব্লেজারের দাম ৩৮০০-৪৫০০ টাকা, স্যুট ৩০০০-৪০০০ টাকা। মেয়েদের ব্লেজার ২৫০০-৩০০০ টাকা, স্যুট ৩২০০-৩৭০০ টাকা। ঠিকানা:গোল্ডেন গেট শপিং সেন্টার। ২৮, মিরপুর রোড, ঢাকা। ফোন: ৮৬১৫৮৬৮,৮৬১৪৩০৬। ৫৭/১২, পান্থপথ, গ্রিন রোড (চৌরাস্তা); ফোন ৯১১৩৩৪৬।
দি রেমন্ড শপ
এরা শুধু পুরুষদের জন্যই ব্লেজার বা স্যুট বানায়। স্যুট বানানোর মজুরি ৩২০০ টাকা আর ব্লেজার ২৭০০ টাকা, টু পিস স্যুট বানানোর মজুরি ৩০০০ টাকা, থ্রি পিস ৪০০০ টাকা।
তৈরি ব্লেজার কেনা যাবে ৪০০০-১০০০০ টাকায়, কর্ণফুলি গার্ডেন সিটি বা উত্তরার মাসকট প্লাজায়। কর্ণফুলি গার্ডেন সিটির ঠিকানা: কাকরাইল, ফোন : ৯৩৪৮৬১০। ২৫৮/টি,নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা; ফোন: ৯৬৬৫৭১০।
মাসকট প্লাজা: সেক্টর-৭, উত্তরা, ঢাকা; ফোন: ৮৯২২৩৩৯ ।
অথবা খোঁজ করতে পারেন বসুন্ধরা সিটি লেভেল-২ এ, ব্লক-বি, ঢাকা; ফোন: ৯১২৯৯৮৪।
স্টার টেইলার্স প্রাইভেট লিমিটেড
এখানে ব্লেজার বানানোর মজুরি ২২০০ টাকা, স্যুট টু পিসের মজুরি ২৪০০ টাকা এবং সাফারি মজুরি ৮০০ টাকা। ঠিকানা: আরমানিটোলা, ঢাকা; ফোন:৭৩১১২৮৭। রমনা ভবন, ঢাকা; ফোন: ৯৫৫৬৩২। সেঞ্চুরি আর্কেড, ঢাকা; ফোন: ৮৩১২২৫০। বসুন্ধরা সিটি, লেভেল-৩,ব্লক-ডি, ফোন: ৯১৩১২৯৪, ৯১৩০৩২ । ৯০, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা; ফোন: ৮৬৫২৯৪৪ ।
পপস
এখানে মজুরি- স্যুট টু পিস ২৮০০ টাকা, স্যুট থ্রি পিস ৩৫০০ টাকা, ব্লেজার ৩৫০০ টাকা এবং সাফারি ১১০০ টাকা। রেডিমেড স্যুট ৪০০০-১৫০০০ টাকা, ব্লেজার ৩৫০০-১২০০০ টাকা। ঠিকানা: ৭৩, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা। ফোন: ৯৬৬০৫৭৪, ৮৬১৬৭৫৩।
ফপস প্রাইভেট লিমিটেড
এই দোকানে স্যুট ও ব্লেজার বানানোর মজুরি যথাক্রমে ২৮০০ টাকা এবং ২৫০০ টাকা। ঠিকানা:৭৫, ল্যাবরেটরি রোড, ঢাকা; ফোন: ৯৫৬৮৮৫৪, ৯৫৭৫০৫৪। ইউএই মার্কেট, ৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা; ফোন: ৮৮২৭৯৮৩।
সেঞ্চুরি
এখানে পুরুষ ও মহিলাদের ব্লেজার-স্যুট বানানোর মজুরি প্রায় একই। স্যুট বানানোর মজুরি ২৮০০ টাকা। তৈরি পোশাক কিনতে দাম পড়বে ৫০০০ টাকা। ব্লেজার বানানোর মজুরি ২৫০০টাকা, তৈরি পোশাক ৩০০০-৫০০০ টাকা। ঠিকানা : ২২০ ও ২৫৮, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা; ফোন: ৮৬১২০১১, ৮৬১৫৮২৬। ৪২, তোপখানা রোড , প্রীতম ভবন, ঢাকা; ফোন: ৯৫৬৪৪৬৬। রাইফেলস স্কয়ার (২য় তলা), ধানমন্ডি, ঢাকা; ফোন: ৯৬৬২৫০৪। বসুন্ধরা সিটি, লেভেল-৩, ব্লক-৩, ঢাকা; ফোন: ০১৯২২৪০৬০১। এইচ এম প্লাজা (২য় তলা), উত্তরা, ঢাকা; ফোন: ৮৯১২৪০৯।
স্যুট ব্লেজার বানানোর ক্ষেত্রে প্রতি গজ কাপড়ের দরদাম যেমন হয়-
রিড এন্ড টেইলার্স ৫০০-২০০০ টাকা
রেমন্ড শপ ৫০০-২০০০ টাকা
সিয়ারামস ৭০০-২০০০ টাকা
ভিমল ৫৫০-১৫০০ টাকা
ইটালিয়ান ৪০০-১০০০ টাকা
