২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইফস্টাইলে অভিনব সংযোজন কুশিনসের হোমএক্সচেঞ্জ.কম

জাড ল বা ক্যামেরন ডিয়াজের সাথে ডেট এর ব্যাপারে কান গ্যারান্টি দিতে পারবেন না। তবে চলচ্চিত্রে তারা যেমন থাকেন এড কুশিনস সেরকম থাকার ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 10:27 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

এই ভদ্রলোক হোমএক্সচেঞ্জ.কম নামে একটা ওয়েবসাইট চালু করেছেন যেখানে সদস্যদরা তাদের ঘরবাড়ি তালিকাবদ্ধ করেন, অবকাশযাপনের সময় সেগুলি পরষ্পর অদলবদল করে ব্যবহারের জন্য। তার এই অভিনব সাইটটি সাম্প্রতিক রোমান্টিক মুভি ‘ দি হলিডে’ তে দেখানো হয়েছে। ছবিতে অভিনয় করেছেন ডিয়াজ, ল, কেন উইন্সলেট ও জ্যাক ব্লাক।

‘আপনি ক্যামেরন ডিয়াজকে পাবেন না...কিন্তু যে কোন দেশের যে কোন শহরের দিকে তাকাতে পারেন এবং ডিয়াজ থাকেন এমন এমন বাসার পুরোটাই দেখতে পাবেন।’ বলেছেন কুশিনস।

‘দি হলিডে’ ছবির লেখক ও পরিচালক ন্যান্সি মেয়ার্স (তার বানানো অন্য ছবিগুলো ‘প্রাইভেট বেঞ্জামিন’ ‘সামথি’স গট্টা গিভ’)। ছবিতে ডিয়াজ একজন হলিউড এক্সিকিউটিভের ভুমিকায় অভিনয় করেছেন যিনি জানতে পারেন যে তার প্রেমিক অন্য নারীর অঙ্কশায়িনী। ওদিকে এক সাগর ও এক মহাদেশের ওপারে কেট উইন্সলেট এক লেখিকা যিনি এমন এক পুরুষে আসক্ত হয়ে আছেন যাকে তিনি কখনোই বিয়ে করতে পারবেন না।

প্রেমে দুর্ভাগা এই দুজন ঠিক করেন তাদের একটা লম্বা ছুটিতে যাওয়া উচিত। সুতরাং তখন তারা শরণাপন্ন হন হোমএক্সচেঞ্জ.কম এর। অচিরেই ডিয়াজের বিলাসবহুল বাসাটি লস এঞ্জেলসে এবং উইন্সলেটের কটেজটি কটসওল্ডস এ চলে আসে। বাড়ি থেকে দুরে গিয়ে দুজনেই প্রেমে পরে যান।

আজগুবি মনে হচ্ছে?

কুশিনস বলছেন, মোটেই না।

কুশিনস লস এঞ্জলসভিত্তিক তার ব্যবসাটি শুরু করেন ১৯৯২ সালে। ১৯৯০ এর দশকের শেষদিকে তিনি ওয়েব-এ চলে আসেন। নাটকীয় অগ্রগতি ঘটে তখন। হোমএক্সচেঞ্জ.কম এর সদস্য সংখ্যা এখন ১৪ হাজার। ১১০টি দেশে এদের ঘড়বাড়ি রয়েছে।

তালিকায় সবচেয়ে বেশি নাম ভুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে (৪৭০০), ফ্রান্স থেকে হয়েছে ১৪০০, ইংল্যান্ডে ৫০০, অস্ট্রেলিয়ায় হাজারের উপর। তালিকা ক্রমেই স্ফীত হচ্ছে।

তালিকায় আছে ইন্দোনেশিয়ার বালির মতো দুর্দান্ত লোকেশন থেকে ক্যাালিফোর্নিয়ার খামার এলাকা পর্যন্ত বিচিত্র জায়গা।

‘মানুষ সবসময়ই একটা উদ্বেগে ভোগে যে তাদের বাসাবাড়ি মেহমান-দর্শনার্থীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু ’ কুশিনস বলেছেন, ‘এটা ঠিক নয়, কারণ যারা এই অদল বদল করে থাকতে চান তারাও চান যে তাদের ঘরবাড়িও অন্যরা যেন নষ্ট না করে।’ এটা পারস্পরিক বিশ্বাসের ব্যাপার। তার ১৪ বছরের ব্যাবসায় তিনি কখনো এ ধরনের অভিযোগ পাননি যে কেউ থাকার সময় তাদের ঘর থেকে জিনিসপত্র চুরি করেছে বা নষ্ট করেছে। ‘সবচেয়ে বড় সমস্যা হলো’, বলেছেন কুশিনস, ‘সাংস্কৃতিক বা জীবনধারার ভিন্নতা।’