শামসুর রহমান জীবিত বাঙ্গালি কবিদের মধ্যে শ্রেষ্ঠ; সুনীল গঙ্গোপাধ্যায়
বাংলা ভাষার প্রধান কবি শামসুর রহমানকে দেয়া ‘আমাদের সময় সম্মাননা-২০০৬’ আনুষ্ঠানে পশ্চিমবঙ্গের কথা সহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যয় বলেন, “ জীবিত বাঙালি কবিদের মধ্যে শামসুর রহমানই শ্রেষ্ট, পৃথিবীতে বাংলা ভাষার প্রতি যাদের আগ্রহ আছে তারা শামসুর রহমানকে দিয়েই বাংলা ভাষাকে চেনে”।
তিনি আরও বলেন, “শামসুর রহমানের জন্য কোন বিশেষণই যথেষ্ট নয়। তিনি যে অনেকের ভালবাসার মানুষ আজকের অনুষ্ঠান এটাই প্রমান করেছে”।
আমাদের সময়ের সম্পাদকমন্ডলীর সভাপতি এবং ঢাকা স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এ হান্নান ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন দেশের বিশিষ্ট আবৃত্তিকার প্রজ্ঞা লাবণী এবং অনুষ্ঠানানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ভাষার আরেক শীর্ষ কবি আল মাহমুদ। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, রাজনীতিবিদসহ সর্বস্তরের বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া কবি শামসুর রহমানের পতœী জোহরা রহমান, পূত্রবধূ টিয়া রহমান এবং কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের পতœী স্বাতী গঙ্গোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবি শামসুর রহমানের কবিতা আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর ও কাজী আরীফ এবং কবির কবিতায় সুরারোপিত গান পরিবেশন করেন অজিত রায় ও রফিকুল আলম।
