২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী আগামীকাল

জাতীয় জাদুঘরের শহীদ জিয়া মিলনায়তনে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ৯ম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান বুধবার ২৫ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 09:36 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবে প্রতিযোগিতা বিভাগে অষ্ট্রেলিয়া ও এশিয়া মহাদেশের ন্যূনতম ৭০ মিনিটব্যাপি ফিকশন বিভাগে সেরা চলচ্চিত্রকে একটি ক্রেষ্ট, সনদ পত্র, এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে। এছাড়া উৎসবে আন্তর্জাতিক চলচ্চিত্র ফেডারেশনের জুরিবোর্ড কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ ছবিকে দেওয়া হবে সার্টিফিকেট ও ক্রেষ্ট। উইমেন্স ফিল্ম মেকারস বিভাগে একজন নির্মাতাকে শ্রেষ্ঠ পুরস্কার হিসাবে ক্রেষ্ট ও সার্টিফিকেট, শর্ট ও ইনডিপেনডেন্ট বিভাগে শ্রেষ্ট চলচ্চিত্রের জন্য ক্রেস্ট ও সার্টিফিকেট, শ্রেষ্ট শিশু চলচ্চিত্রকে ক্রেস্ট ও সার্টিফিকেট, ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ শর্ট ও ইনডিপেনডেন্ট বিভাগে শ্রেষ্ট চলচ্চিত্রকে ক্রেষ্ট ও সার্টিফিকেট এবং দর্শক জরিপে শ্রেষ্ঠ ছবিকে পুরস্কৃত করা হবে। সমাপনী অনুষ্ঠানে ইরানের আজিজুল্লা হামিদ নেজহাদ পরিচালিত চলচ্চিত্র “টিয়ার অব দ্য কোল্ড” এবং জয়ারাজ পরিচালিত ভারতীয় চলচ্চিত্র “ইন দ্যা নেইম অব গড”, প্রদর্শিত হবে।