‘ছোট্ট একটু স্বপ্ন’র উদ্বোধন
কঁচি কণ্ঠের আসর ইউ এস এ- এর প্রযোজনায় এবং কঁচি কণ্ঠ ফাউন্ডেশন ও কেন্দ্রীয় কঁচি কণ্ঠের আসর এর যৌথ উদ্যোগে শুক্রবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রিমিয়ার শো’ অনুষ্ঠানে ‘ছোট্ট একটু স্বপ্ন’র উদ্বোধন করা হয়েছে।
কঁচি-কণ্ঠ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ড. মিজানুর রহমান শেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. এসএমএ ফায়েজ।
প্রধান অতিথি কঁচি কণ্ঠ আসর ইউ এসএ ও কচিঁ কণ্ঠ ফাউন্ডেশন এর প্রসংশা করে বলেন, প্রতিষ্ঠানগুলো শিশুদের কল্যাণার্থে কাজ করে চলেছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কঁচি কন্ঠ আসরের সভাপতি প্রফেসর ড. আমিনুল ইসলাম, ইউ.এস.এ. এর নির্বাহী পরিচালক সাইদ এন. আহমেদ, কমিউনিকেশন কো-অর্ডিনেটর কমিটি ইউএন এর কো-চেয়ারম্যান জেরী স্পাইভেক, এডিটর গ্র“প অব পালিকেশন এর জন ও কনেল, নিউইয়র্কের কার্ডিয়োলজি মেজর হাসপাতালের ম্যানেজার মেওরীন জার্জ এবং হলিউডের অভিনেতা ও টিভি ব্যাক্তিত্ব আল বার্গু।
তিন শতাধিক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রবি চৌধুরী, আলম আরা মিনু ও আখিঁঁ আলমগীর।
