২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আন্তর্জাতিক ৯ম চলচিত্র উৎসব মঙ্গলবার শুরু

নবম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মঙ্গলবার থেকে শুরু হবে। রেইনবো চলচিত্রের আয়োজনে এই উৎসব ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বাংলাদেশসহ ৩০ দেশের ১৫০টি চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত করা হবে বলে আয়োজক সূত্র জানায়।

সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন হবে এই চলচ্চিত্র উৎসব উদযাপনের প্রধান ভেন্যু। এছাড়া জাতীয় জাদুঘরে অবস্থিত শহীদ জিয়া মিলনায়তন, জার্মান সংস্কৃতিক কেন্দ্র বিলনায়তন, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি  কেন্দ্র মিলনায়তন এবং স্টার সিনেপ্লেক্সে উৎসব পালনের অন্যান্য ভেন্যু নির্ধারন করা হয়েছে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যেসকল দেশ অংশগ্রহন করবে সেগুলো হলো: অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, কানাডা, কঙ্গো, চীন, চেক রিপাবলিক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হংকং, আয়ারল্যান্ড, ভারত, ইরান, আইসল্যান্ড, ইন্দোনেশিয়া, জাপান, মেক্সিকো, নিউজিল্যান্ড, পাকিস্তান, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, সুইডেন, সুইজারল্যাান্ড ও যুক্তরাজ্য।

“চলচিত্র প্রদর্শনীতে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে (অস্ট্রেলিয়া ও এশিয়া) ইতিহাসভিত্তিক, শ্রদ্ধা প্রদর্শনমূলক, ফরাসী ধ্র“পদী, ফোকাস অন অস্ট্রেলিয়া, পৃথিবী বিষয়ক সিনেমা, নারী বিষয়ক চলচ্চিত্র, শিশুতোষ চলচ্চিত্র, বাংলাদেশ প্যানোরমা বিষয়ে সিনেমা প্রদর্শিত হবে।” হোটেল শেরাটনে উৎসব কমিটির সভাপতি আহমেদ মুজতবা জামাল এক সংবাদ সম্মেলনে একথা জানান।

তিনি বলেন, এই উৎসবের একটি অংশ, ঢাকায় একটি র‌্যালির আয়োজন করবে এবং এ সময় পাঁচ দিনের চলচিত্র বিষয়ক সেমিনার ১৯ জানুয়ারি জার্মান সংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

মুজতবা জানান, মঙ্গলবার শহীদ জিয়া মিলনায়তনে পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান আনুষ্ঠানিক ভাবে উৎসবের উদ্বোধন করবেন।

তিনি জানান, ইরানী চলচ্চিত্র ক্যাফে প্রদর্শনীর মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হবে।

মুজতবা আরও জানান, উৎসবে ৩০জন বিদেশি চলচ্চিত্র ব্যক্তিত্বও উপস্থিত থাকবেন।

চলচিত্র উৎসবের চেয়ারম্যান সৈয়দ মারগুব মোরশেদ, মসিউদ্দিন সাকের, নিক মেয়র (অস্ট্রেলিয়া), আমির সামাবাতি (ইরান), শম্পা ভট্টাচার্য এবং চন্দন ভট্টাচার্য (ভারতা) সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।