নিরাপত্তার অজুহাতে কুমিল্লার বাউলমেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন
দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের বাড়িকান্দি গ্রামে পৌষ সংক্রান্তি উপলক্ষে দুইশত বছরের ঐতিহ্যবাহী বাড়িকান্দি বাউল মেলা আইন শৃঙ্খলা পরিস্থিতির অজুহাত দেখিয়ে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন আহম্মদ বিডিনিউজকে জানান, রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধনের কথা থাকলেও থানায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলমের অভিযোগের কারণে মেলা বন্ধ ঘোষণা করা হয়।
অপরদিকে রোববার থেকে মুরাদনগর উপজেলার আন্দিকুটের সপ্তাহব্যাপী মেলা শুরু হয়েছে।
