২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বিশ্ব উর্দু সম্মেলন ১৪ জানুয়ারি থেকে শুরু

ভারতের অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদে তিন দিনব্যাপী বিশ্ব উর্দু সম্মেলন ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 03:34 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৬০ জনেরও বেশি চিন্তাবিদ, বুদ্ধিজীবী ও লেখক এ সম্মেলনের নয়টি সেমিনারে অংশ নেবেন। প্রখ্যাত উর্দু দৈনিক ‘সিয়াসাত’ এ সম্মেলনের আয়োজন করছে।

সম্মেলনের সভাপতি ও দৈনিক সিয়াসাত’র সম্পাদক জাহিদ আলী খান এক বিবৃতিতে জানান, অন্ধ্রের রাজধানীতে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করবেন রাজ্যের গভর্নর সুশীলকুমার সিন্ধি। মুখ্যমন্ত্রী ওয়াই. এস. রাজাশেখর রেড্ডি প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন।