২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় কবিতা উৎসব ১ থেকে ৩ ফেব্রুয়ারি

‘জঙ্গিবাদের বিরুদ্ধে কবিতা’ এই শ্লোগান নিয়ে ১ ফেব্র“য়ারি থেকে শুরু হবে তিন দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি চত্বরে আয়োজিত উৎসবে দেশ-বিদেশের প্রায় দু’শ কবি অংশ নিবেন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এক সংবাদ সম্মেলনে উৎসবের আয়োজকরা এ কথা জানান

এ বছর জাতীয় কবিতা উৎসবের বিশ বছর পূর্তি পালন করা হবে। এবারের উৎসবের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন হাবিবুল্লাহ সিরাজী এবং যুগ্ম আহ্বায়ক আসলাম সানী।

উৎসবের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শোভাযাত্রা, কবিতা পাঠ, সেমিনার, কবিতার গান, আবৃত্তি, কবিতা নিয়ে আঁকা ছবি প্রদর্শনী, বইমেলা, পুরস্কার এবং সম্মাননা প্রদান। সকাল ৯টা থেকে রাত রাত ১০টা পর্যন্ত এসব অনুষ্ঠান চলবে।

ভারতের সুনীল গঙ্গোপাধ্যায়, তরুণ সান্যাল, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তারাপদ রায়, শ্রীজাত, উৎপল কুমার বসু এবং পাকিস্তানের সৈয়দ জায়গাম জাফেরি উৎসবে অংশগ্রহণ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক সমুদ্র গুপ্ত, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া পিন্টু, তারিক সুজাত প্রমুখ উপস্থিত ছিলেন।