বাংলাদেশ জাপানে দুটি আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিচ্ছে
বাংলাদেশ জাপানের ফুকুওকাতে চলমান দুটি আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিচ্ছে।
‘ফোকাস অন এশিয়া’ শিরোনামে ১৭ সেপ্টেম্বর থেকে ফুকুওকা চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। উৎসবে বাংলাদেশ সহ ১৫ টি দেশ অংশ নিচ্ছে।
বাংলাদেশী চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম তার ‘দুরত্ব’ ছবি নিয়ে উৎসবে যোগ দিয়েছেন। আয়োজকরা ওই চলচ্চিত্রের আট বছর বয়সী কেন্দ্রীয় চরিত্র ফাহাদকেও আমন্ত্রণ জানিয়েছে।
উৎসবে মোরশেদুল ইাসলাম ও ফাহাদ একটি যৌথ সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ ধরণের উৎসবে তাদেরকে আমন্ত্রণ জানানোয় তারা আয়োজকদের ধন্যবাদ দেন এবং দর্শকরা তাদের ছবির প্রশংসা করবেন বলে আশা প্রকাশ করেন।
সেপ্টেম্বরের ২৫ তারিখ পর্যন্ত উৎসব চলবে। এ সময়ে ‘দরত্ব’র তিনটি শো প্রদর্শিত হবে।
একই তারিখে তৃতীয় ত্রি-বার্ষিক ফুকুওকা এশীয় চিত্রকর্ম উৎসব শুরু হয়েছে।
ফুকুওকা এশিয়ান আর্ট জাদুঘরে ‘প্যারালাল রিয়েলিটিজ : এশিয়ান আর্ট’ নামে এই উৎসবের আয়োজন করা হয়েছে। নভেম্বরের ২৭ তারিখ পর্যন্ত উৎসব চলবে।
উৎসবে ২১ টি দেশের পঞ্চাশ জন চিত্রশিল্পি অংশগ্রহণ করছে।
বাংলাদেশের নাজলি লায়লা মনসুর এবং আব্দুস সালাম উৎসবে অংশ নিচ্ছেন।
