২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়নুল-কামরুল আন্তর্জাতিক শিশু চিত্রাংকন প্রতিযোগিতা-২০০৫ এর ঘোষণা

গ্রামীণ ফোন জয়নুল-কামরুল আন্তর্জাতিক শিশু চিত্রাংকন প্রতিযোগিতা-২০০৫ এর ঘোষণা দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 07:29 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

দেশের শিশুদের শৈল্পিক ও সুকুমার প্রবৃত্তি আন্তর্জতিক পরিমন্ডলে পরিচিত করে তুলবার লক্ষে এ প্রতিযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে।

গ্রামীণ ফোনের সহযোগিতায় কচি-কাঁচার মেলা প্রতিযোগিতাটির আয়োজন করছে।

এ উপলক্ষে গ্রামীণ ফোন ও গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার যৌথ উদ্যোগে সোমবার স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

চারটি বিভাগে বিভক্ত শিশুরা বয়সের ভিত্তে প্রতিযোগিতায় অংশ নেবে। তিন থেকে ছয় বছর বয়সী শিশুরা ‘ক’ বিভাগে, ছয় থেকে নয় বছর বয়সী শিশুরা ‘খ’ বিভাগে, নয় থেকে ১২ বছর বয়সী শিশুরা ‘গ’ বিভাগে এবং বার থেকে ১৬ বছর বয়সী শিশুরা ‘ঘ’ বিভাগে অন্তর্ভূক্ত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণ ফোনের মার্কেটিং বিভাগের পরিচালক কফিল এইচএস মুয়ীদ ও ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং ) গালিব আহমেদ আনসারী, মেলা উপদেষ্টা অধ্যাপক আব্দুস সাঈদ এবং সদস্য সচিব মো. জালাল উদ্দিন।

গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার পরিচালক শফিউর রহমান দুলু জানান, ছবি পাঠানের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০০৫। ১ জানুয়ারী থেকে ১৫ জানুয়ারি ২০০৬ পর্যন্ত প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। জাতীয় শিল্পীদের সমন্বয়ে গঠিত বিচারকমন্ডলী ৩১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন।

গ্রামীণফোন কর্তৃপক্ষ জানান, আন্তর্জাতিক শিশু চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজনে সহায়তার হাত প্রসারিত করায় তা সফলতার দিকে এগিয়ে চলেছে।