২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে বর্ণাঢ্য ‘ফুড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল’

রাজধানীর সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বর্ণাঢ্য ‘ফুড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 02:28 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ভিয়েতনামের স্বাধীনতার ৬০ তম বার্ষিকী উপলক্ষে এ আয়োজন চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ভিয়েতনাম থেকে আসা ১৪ জন শিল্পীর বাজানো ঐতিহ্যবাহী যন্ত্র সঙ্গীতের সুরেলা ঝংকার আর নাচের অনিন্দ্য মুদ্রা মোহিত করে দর্শক-স্রোতাদের।

প্রধান অতিথি হিসেবে আয়োজনের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে ভিয়েতনামের রাষ্ট্রদূত নাগো ভান হোয়া, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যান প্যাসিফিক সোনারগাঁও-এর মহাব্যবস্থাপক গ্রান্ট জে গাসকিন, হোটেলস ইন্টারন্যাশনাল লি.-এর ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ ভূঁইয়া প্রমুখ।

প্রতিমন্ত্রী আয়োজনের সাফল্য কামনা করে বলেন, ভিয়েতনামের মতো বাংলাদেশেও রয়েছে পর্যটনের অবাধ সুযোগ। পর্যটন এক দেশের সঙ্গে আরেক দেশেরতো বটেই, বিশ্বের মানুষের মধ্যে গড়ে তুলতে পারে সেতুবন্ধন।

তিনি আশা প্রকাশ করেন, ফুড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল’র মাধ্যমে উভয়দেশের ৩০ বছরের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে।

প্রতিমন্ত্রী ভিয়েনামের রাষ্ট্রদূতের মাধ্যমে সে দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান।